ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত কাঠের বোট থেকে ২

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪৫ Time View
Print

এস এম জসিম বিশেষ প্রতিনিধি লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ের আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে; এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা। মিয়ানমার থেকে আসা এই চালানের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত কাঠের বোট থেকে ২

Update Time : ০১:৪২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬