ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪২ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মো. সোহাগ প্রকাশ সোহান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহাগ কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

Update Time : ০১:১৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬