ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২৯ Time View
Print

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের ত্যাগ ও রক্তের মধ্য দিয়েই ভবিষ্যতের বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় ও সমুন্নত থাকবে। তিনি বলেন, “আজকের এই শ্রমিকের রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে বলে আমি বিশ্বাস করি।”
শুক্রবার মহান মে দিবস উপলক্ষে নাটোরে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্তর্ভুক্ত করেছেন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ এইচ আই তালুকদার ডালিম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, সাধারণ সম্পাদক মো. শফিফুল ইসলাম বুলবুলসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু

শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু

Update Time : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬