ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আশিকসহ তিন সাংবাদিকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৯৪ Time View
Print

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দারুস সালামে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক শাহিন আলম আশিকসহ তিন সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, ১১ মে বিকেল সাড়ে ৪টার দিকে শাহিন আলম আশিক ক্যামেরাম্যান রায়হান মোস্তফা ও গোলাম মগ্নী রিপনকে নিয়ে দারুস সালামের গৈদারটেক এলাকায় প্রশাসনের সিলগালা করা একটি মিষ্টি কারখানা পুনরায় চালুর অভিযোগের সত্যতা যাচাই করতে যান। এ সময় কারখানার মালিক সোহেলের নেতৃত্বে ১৫–২০ জন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারধরে গোলাম মগ্নী রিপনের হাত ভেঙে যায় এবং রায়হান মোস্তফা আহত হন। আহতরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, মেমোরি কার্ড ও নগদ ১০,২০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দারুস সালাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঢাকা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ জড়িতদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’

সাংবাদিক আশিকসহ তিন সাংবাদিকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবি

Update Time : ০৪:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬