ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৪৩ Time View
Print

রাসেল মাহমুদ, স্টাফ রিপোর্টার:

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. রুস্তম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন ও মোঃ রিপন শিকদার। এ সময় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. রুস্তম আলী বলেন, মিরপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আওলাদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, দেশনেত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শক্তিশালী করে দারিদ্র্য, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবক দলের সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভা শেষে “মিলেমিশে করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে।

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০২:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬