ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৪৬ Time View
Print

মোঃ সুজন আহাম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-তে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ইসরাত জাহান। রোববার (১৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। নবাগত ইউএনওকে বরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসরাত জাহান ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়-এ যোগদান শেষে ইউএনও হিসেবে গোদাগাড়ীতে পদায়ন পান। এছাড়াও তিনি পূর্বে ফরিদপুর সদর উপজেলা-র ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের প্রথম দিনেই তিনি প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। নবাগত ইউএনও ইসরাত জাহান বলেন, “সরকারের অর্পিত দায়িত্ব পালনের জন্য গোদাগাড়ীতে যোগদান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সরকারি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।” তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতি দূর করে গোদাগাড়ী উপজেলা-কে একটি আধুনিক ও আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান

গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান

Update Time : ১০:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬