ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ৭ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল মিয়া; সন্ধানের দাবিতে মানববন্ধন, সংঘর্ষে আহত ১

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৯৪ Time View
Print

মোঃ হাবিবুর রহমান,সিনিয়র স্টাফ রিপোর্টার, নেত্রকোনা:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিল্লাল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল যন্ত্রাংশ ব্যবসায়ী গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ বিল্লাল মিয়া উপজেলার দলপা ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। তিনি আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসা পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে প্রতিদিনের মতো তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। গভীর রাত আনুমানিক ৩টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে পরিবারের সদস্যরা দোকানে গিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল এবং দোকানের চাবি দোকানেই পড়ে থাকতে দেখেন। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় ৩১ মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে এক সপ্তাহ অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়ে গেছে।
নিখোঁজ ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিতে শুক্রবার (৬ জুন) বীরগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিল্লাল মিয়াকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালে একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে নিখোঁজ বিল্লাল মিয়ার ছোট ভাই মো. রুকন মিয়া আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাত দিন ধরে একজন ব্যবসায়ী নিখোঁজ থাকলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, “নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আশুজিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মো. নুরুল ইসলাম ঘটনাটি তদারকি করছেন। বিল্লাল মিয়ার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
এদিকে প্রিয়জনের নিরাপদ ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন বিল্লাল মিয়ার পরিবারের সদস্যরা। তার দ্রুত সন্ধান এবং নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

​গলাচিপায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কেন্দুয়ায় ৭ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল মিয়া; সন্ধানের দাবিতে মানববন্ধন, সংঘর্ষে আহত ১

Update Time : ০২:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬