ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ হনুমানটি নিজেই চিকিৎসা নিতে এলেন প্রাইভেট ক্লিনিকে।

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৫১ Time View
Print

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় একটি অসুস্থ হনুমান নিজেই চিকিৎসা নিতে হাজির হয়েছে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুর একটার দিকে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হামিদা মেডিকেল সেন্টারে সাধারণ রোগীদের জন্য রাখা সাড়ি সাড়ি বেঞ্চের একটিতে মাথা নিচু করে বসে আছে অসুস্থ হুনুমান।

আগত রোগী ও মেডিকেল সেন্টারের স্টাফরা হুনুমানের চারপাশে দাড়িয়ে মোবাইলে ছবি ধারণ করছে, কেউ কলা খেতে দিচ্ছে। তবে প্রচন্ড অসুস্থ হওয়ায় হুনুমানটি কখনো মাথা নিছু করে আছে আবার কখনো বেঞ্চে শুয়ে পড়ছে।

এ সময় হুনুমানটির কাছে দাড়িয়ে থাকা মোঃ মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, দুই ঘন্টারও বেশি সময় ধরে কখনো প্রাণী সম্পদ অধিদপ্তর আবার কখনো বন বিভাগে গিয়েছি। তাদের সাড়া না পেয়ে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মোবাইল ফোনে জানালে তিনি বলেন কিছুক্ষণের মধ্যে লোক যাবে আপনারা হুনুমানটিকে হেফাজতে রাখেন। ৩ ঘন্টাপর তারা আসেন।

হামিদা মেডিকেল সেন্টারের মালিক আরিফুল ইসলাম বলেন, গত দুই দিন আগে একবার আসছিলো এই হুনুমানটি। তখন হাত দিয়ে সোল্ডার দেখাচ্ছিলো। সেখানে কয়েকটি সেলাই দেওয়া ছিলো। পরে শুনেছি হাবাসপুর থেকে এক তাল বিক্রেতা ধারালো সোল দিয়ে কোপ দিয়েছিলো।

আজ সকালেও একবার এসেছিলো।দশ মিনিট পর চলে যায়। আবার সাড়ে ১২ টার দিকে হুনুমানটি এসে বসে আছে। আমাদের এখানে কোন প্রাণী চিকিৎসক না থাকায় আমরা চিকিৎসা দিতে পারছি না। তবে প্রাণী সম্পদ ও বন বিভাগ’কে জানানো হয়েছে।

পাংশা উপজেলা বন কর্মকর্তা মোঃ আজিজুল হক বলেন, এটি মানুষ না হলেও মানুষের মতো সব বোঝে। ওর হাতে সেলাই দেওয়া আছে। ধারণা করা হচ্ছে সেলাইয়ের ভেতর ইনফেকশন হয়েছে। আমরা প্রাণীটিকে জেলায় পাঠানোর জন্য চেষ্টা করছি, ইতিমধ্যে হুনুমানটিকে ব্যাথা নাশক ইঞ্জেকশন দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুর প্রেসক্লাবের নৌকা ভ্রমণ, পিকনিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অসুস্থ হনুমানটি নিজেই চিকিৎসা নিতে এলেন প্রাইভেট ক্লিনিকে।

Update Time : ০১:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬