
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে ঘের ব্যবসায়ী আপন ভাইপো সঞ্জীব হত্যা মামলায় কাকা নেপাল চন্দ্র সরকারকে (৫৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশ কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। জমিজমা সংক্রান্ত ঘের নিয়ে দু,ভাই নেপাল এবং গোপালের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (৩০ জুন) রাতে ঠেকরা গ্রামের গোপাল চন্দ্র সরকার ও তার পুত্র ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুরতলা মৎস্য সেঠের খালের পাশে ঘেরে যায়। রাতে বাবা গোপাল চন্দ্র সরকার বাড়িতে ফিরলেও গভীর রাতে ছেলে সঞ্জীবের রক্তাক্ত লাশ ঘেরের বাসার পাশে পড়ে থাকতে দেখা যায়। উক্ত ঘটনায় বাবা গোপাল বাদী হয়ে বুধবার (১ জুলাই) রাতে থানায় ৪ জনের নামে ১ টি হত্যা মামলা দায়ের করে। কালিগঞ্জ থানার মামলা নং ১ । মামলার আসামিরা হলো কাকা আনন্দ কুমার সরকার (৫০) ভাইপো তাপস কুমার সরকার ওরফে ডালিম (২৭) শাওন সরকার (২৫) এবং অপর কাকা নেপাল চন্দ্র সরকার (৫৫)। আসামি আটকের ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম আমাদের কন্ঠকে জানান ঘের হত্যার ঘটনায় ২ কাকা ও ২ ভাইপো সহ অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা নেওয়া হয়েছে। আটককৃত নেপাল চন্দ্র সরকারকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের আটক অভিযান অব্যাহত আছে।
Reporter Name 











