ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View
Print

মোহাম্মদ আলমগীর হোসেন সিনিয়র ক্রাইম রিপোর্টার নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি চিহ্নিত করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবি-দাওয়া, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মন্ত্রী কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে তারা আরও বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে দেশে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে গণমাধ্যমবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সংবাদকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তার দায়িত্ব পালনে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ ২ আসামিকে যেভাবে গ্রেফতার করলো মিরপুর থানা পুলিশ!

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শুভেচ্ছা

Update Time : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬