ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ মোঃ ফজলুর রহমান ওরফে ফজু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মৃত বাচ্চু মিয়ার বাড়িতে, যা গ্রেফতারকৃতের শ্বশুরবাড়ি, অভিযান চালিয়ে বাড়ির উত্তর পাশের একটি কক্ষ থেকে ফজলুর রহমান ওরফে ফজুকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের ভেতর থেকে ২১৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ফজলুর রহমান ওরফে ফজুর বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ফজলুর রহমান ওরফে ফজু বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল মাহজনের ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাইভেটকারে মাদক বহন; ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিজয়নগরে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ১২:১৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬