ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৩ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

​পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান।

​আলোচনা সভার শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দঘন ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক দেশের সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে গলাচিপা ও দশমিনা অঞ্চলের নানামুখী সমস্যা সমাধান, উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় একটি দিন। জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে দিবসটির ভূমিকা অপরিসীম। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরা এবং তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তারা।

​অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সবশেষে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার শপথ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৫২২ মামলা ৪০।

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Update Time : ১২:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬