ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৩৯ Time View
Print

পাবনা জেলা প্রতিনিধি:

নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে GAP (Good Agricultural Practices) প্রটোকল ভ্যালিডেশন বিষয়ক ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পাবনার আটঘরিয়া উপজেলার বটতলা এলাকায় কাঁচা পেঁপে ফসলের ওপর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর পার্টনার অ্যাক্টিভিটি ৮.১.৩.৮-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কাঁচা পেঁপে ফসলের উৎপাদন, পরিচর্যা, নিরাপদ কৃষি চর্চা এবং GAP প্রটোকলের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন – আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না। তিনি বলেন, “নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে GAP প্রটোকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা নিরাপদ ফসল উৎপাদনের পাশাপাশি বাজারে অধিক গ্রহণযোগ্যতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন।”

ফোকাস গ্রুপ ডিসকাশনে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি বিভাগের পিএসও ডা. শফিকুল ইসলাম, সার্ভে টিম লিডার ও কৃষি অর্থনীতি বিভাগের পিএসও ডা. সুবাস চন্দ্র, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হাই, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাবুদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল রব এবং উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক।

আলোচনা সভায় মাঠ পর্যায়ের কৃষকরা অংশগ্রহণ করেন। তারা কাঁচা পেঁপে চাষাবাদের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয়, রোগবালাই ব্যবস্থাপনা, নিরাপদ কীটনাশক ব্যবহার এবং GAP প্রটোকল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে GAP প্রটোকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষকদের মতামত ও মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রটোকলটি আরও কার্যকর ও কৃষকবান্ধব করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

Update Time : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬