
মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি বিশিষ্ট সংগঠক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমানকে ভোলা জেলা ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করায় সংগঠনটির সম্মানিত সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং জাতীয় দৈনিক মাতৃজগত পরিবারের সাংবাদিকরা। খান সেলিম রহমানকে উপদেষ্টা হিসেবে মনোনীত করায় ভোলা জেলা ঐক্য ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, “খান সেলিম রহমান একজন সংগঠক, মানবিক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। বিশেষ করে নির্যাতিত সাংবাদিক, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও ন্যায্যতার পক্ষে তিনি সবসময় সোচ্চার।” নেতৃবৃন্দ আরও বলেন, “ভোলা জেলা ঐক্য ফোরামের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে খান সেলিম রহমানকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক মূল্যবোধ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।” এ বিষয়ে খান সেলিম রহমান বলেন, “ভোলা জেলা ঐক্য ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ আমাকে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব ও সম্মান দিয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। মানুষের কল্যাণ, সাংবাদিকদের অধিকার এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার যে প্রত্যয় রয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “ভোলা জেলা ঐক্য ফোরামের সকল নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। ঐক্য, মানবিকতা, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং মাতৃজগত পরিবারের সাংবাদিকরা আশা প্রকাশ করেন, খান সেলিম রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে ভোলা জেলা ঐক্য ফোরাম আরও সুসংগঠিত ও জনকল্যাণমুখী ভূমিকা পালন করবে। এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং জাতীয় দৈনিক মাতৃজগত পরিবারের সর্বস্তরের সাংবাদিকরা ভোলা জেলা ঐক্য ফোরামের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Reporter Name 



















