ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ১০কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৬

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫৩ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার

খুলনার রূপসায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, এর সদর কোম্পানি।
শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৬ জানায়, অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ মামুন (২২) ও মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ১/মোঃ মামুন খুলনার দৌলতপুর থানাধীন ফুলবাড়ী গেট এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং ২/মোঃ আলাউদ্দিন পাটোয়ারী পশ্চিম সেনপাড়া এলাকার সেলিম পাটোয়ারীর ছেলে।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা ১০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীগন এর সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

খুলনায় ১০কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৬

Update Time : ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬