ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাবের অভিযান: ২ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৩৩ Time View
Print

রিনা আক্তার আঁখি, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি এগ্রো ফুড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।
রোববার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশের বেরুয়া এলাকায় অবস্থিত আবদুল্লা এগ্রো ফুড প্রডাক্ট কোম্পানিতে র‍্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই-এর স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ, শিশু খাদ্য উৎপাদনে অনুমোদনের অভাব এবং বিভিন্ন কোম্পানির পণ্য অবিকল নকল করে তৈরি করার প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাহসী কাজের স্বীকৃতি: পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার প্রতিবেদন:

গাজীপুরের কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাবের অভিযান: ২ লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬