ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৮ Time View
Print

মোঃ সুজন আহাম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। খবর পাওয়ার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ।
বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ব্যাকডালা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার কার্যক্রম শেষে বুধবার গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, নারীসহ আটক ২

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

Update Time : ১০:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬