ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দোষীদের শাস্তির দাবি৷

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ২৪ Time View
Print

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর:

জামালপুর পৌরশহরের দেউরপাড় চন্দ্রা এলাকার বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার পরিবার,স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
এসময় অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শনিবার (১৩ জুন) দুপুরে পৌর শহরের দেউরপাড় চন্দ্রা জামতলা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, যুবক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসী শেখ ফরিদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে সততা ও সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। তিনি সেখানে তার কফিলের ব্যবসা প্রতিষ্ঠান দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন। পাশাপাশি এলাকার বহু বেকার যুবককে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সহযোগিতা করেছেন। এছাড়াও তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো, মসজিদ-মাদরাসায় অনুদান প্রদান এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

বক্তাদের অভিযোগ, শেখ ফরিদের সামাজিক গ্রহণযোগ্যতা ও সুনামে ঈর্ষান্বিত হয়ে উত্তর পাড়ার আমিনুলের ছেলে মোঃ ফরিদ ওরফে ফেরদৌসসহ
এলাকার একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন প্রবাসীর সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল হক ফজলু, হাসান তারেক, চাঁন মিয়া, মোছাঃ ফিরোজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন,কোনো প্রকার সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই শেখ ফরিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা আরো বলেন,
একজন প্রবাসী দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। অথচ তাকে ঘিরে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এসময় শেখ ফরিদের পিতা চাঁন মিয়া বলেন, আমার ছেলের বিরুদ্ধে যারা অভিযোগ করছেন তারা কোনো প্রমাণ দেখাতে পারবেন না। ইতোমধ্যে আমার ছেলেকে ফাঁসানোর পরিকল্পনা সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করলেও মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশি হয়রানির শিকার হচ্ছে আমাদের পরিবার। আমরা একজন রেমিট্যান্স যোদ্ধার পরিবার হিসেবে সরকারের কাছে নিরাপত্তা চাই এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

মানববন্ধন শেষে উপস্থিত জনতা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। একইসঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে জামালপুরের পুলিশ প্রশাসনকে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

জামালপুরে প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন দোষীদের শাস্তির দাবি৷

Update Time : ১২:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬