ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির নেতার বক্তব্যের প্রতিবাদ করায় হামলা, ২২ জনের বিরুদ্ধে মামলা ছাত্রদলের,

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২৭ Time View
Print

শারমিন আরা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ পৌরসভা প্রধান গেট সংলগ্ন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ জেলা বিএনপির নেতাদের নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: এনামুল কবিরসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এনসিপি নেতা তারেক রেজাকে ১ নং আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ তারিখ জুমার নামাজ শেষে ডিসি কোর্ট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক কমিটির (এনএসিপির) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বক্তব্য রাখছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ‘মানহানিকর ও সুরুচিহীন’ সমালোচনা করেন। সেখানে উপস্থিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: এনামুল কবির ও সাধারণ মুসল্লিরা এই ধরণের কটূক্তিপূর্ণ কথা না বলার জন্য অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা এনামুল কবিরের ওপর চড়াও হন এবং লাঠিসোঁটা, ইট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এজাহারে আরো উল্লেখ করে হামলা চলাকালীন মো: এনামুল কবিরকে মাটিতে ফেলে শ্বাসরোধ করার চেষ্টা করা হয় এবং ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি হৃদয় হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান ও সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারও ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হন। এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীদের কয়েকজন কোমরে থাকা পিস্তল বের করে গুলি করার ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া আহতদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় সাধারণ মুসল্লি ও আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর এবং দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ঝিনাইদহ সদর থানায় এই এজাহারটি দায়ের করেন ভুক্তভোগী মো: এনামুল কবির। পুলিশ জানিয়েছে, এজাহারটি খতিয়ে দেখে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আঞ্জুমান মুফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঝিনাইদহের দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ফ্রিজিং কফিন গাড়ির উদ্বোধন

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির নেতার বক্তব্যের প্রতিবাদ করায় হামলা, ২২ জনের বিরুদ্ধে মামলা ছাত্রদলের,

Update Time : ০৬:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬