
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম)-এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, উগ্রবাদ দমন এবং ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমি গণমাধ্যমকর্মীদের আহ্বান জানাচ্ছি।”
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
Reporter Name 


















