ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৬ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবি সদস্যরা ত্রিমুখী ফাঁদ পেতে কৌশলগত অবস্থান নেন।

ভোর আনুমানিক ৪টার দিকে একটি ইজিবাইক সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য থামার সংকেত দেন। এ সময় ইজিবাইকে থাকা অজ্ঞাত ব্যক্তিরা যানটি ফেলে পাশের এলাকায় দৌড়ে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং একটি ইজিবাইক। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা,থানায় আত্মসমর্পণ করল খুনি।

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক জব্দ

Update Time : ১০:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬