ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৩২ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২৩ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৮ ও ২৯ জুন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অভিযানে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। পরদিন একই এলাকায় দ্বিতীয় অভিযানে আরও ২২ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ৩২ বস্তা সার ও দুটি কাঠের নৌকার মোট আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

গোমস্তাপুরে মহান সান্তাল হুল  ১৭১ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৩২ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

Update Time : ০২:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬