ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৯২ Time View
Print

সাখাওয়াত , ভ্রাম্যমান প্রতিনিধ:

চাঁদপুরের ফরিদগঞ্জে ডিজিটাল ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে ভূমি সেবা মেলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সচেতন নাগরিক ও সাংবাদিকরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বক্তারা জনবান্ধব ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মেলায় আগত নাগরিকদের ভূমি পোর্টালে নিবন্ধন, ডি‌সিআর (DCR), মৌজা ম্যাপ সংগ্রহ, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে সরাসরি তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত চলবে এ ভূমি সেবা মেলা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা

Update Time : ০৮:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬