ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ —এমপি ধলু

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View
Print

প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে নওগাঁর তিনটি মুক্ত জলাশয়ে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে হাঁসাইগাড়ি বিল, গুটার বিলসহ আরেকটি মুক্ত জলাশয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এই পোনামাছ ছাড়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের দেশ মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। সরকারের মূল লক্ষ্যই হলো প্রাকৃতিক জলাশয় রক্ষা করে দেশীয় মাছের উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেওয়া। এই মুক্ত জলাশয়গুলোতে পোনামাছ অবমুক্তকরণের ফলে এগুলো আবারও মাছে ভরে উঠবে। এতে স্থানীয় মৎস্যজীবীদের কর্মসংস্থান যেমন নিশ্চিত হবে, তেমনি সাধারণ মানুষের প্রোটিন বা আমিষের চাহিদাও পূরণ হবে।” অবমুক্তকৃত পোনাগুলোকে বড় হওয়ার সুযোগ দিতে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান প্রধান অতিথি। একই সঙ্গে বিলের জীববৈচিত্র্য ধ্বংসকারী ক্ষতিকর কারেন্ট জালের ব্যবহার থেকে সবাইকে সম্পূর্ণ বিরত থাকার অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নূরুল আমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা) দিপংকর পাল, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল। ​এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শতাধিক সাধারণ মৎস্যজীবী বিল পাড়ে উপস্থিত ছিলেন। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি এই উদ্যোগের ফলে জলাশয়গুলোতে প্রাকৃতিক উপায়ে মাছ উৎপাদন বাড়বে, যা স্থানীয় অর্থনীতিকে আরও চাঙা করে তুলবে। মোস্তাসিন মামুন নওগাঁ

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ —এমপি ধলু

Update Time : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬