ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১১০ Time View
Print

মাহফুজা রহমান পিংকি,স্টাফ রিপোর্টার:

দিনব্যাপী জাতীয় দৈনিক দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার আয়োজনে প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ট্রপিকানা টাওয়ার (৫ম তলা, ফেনী সমিতির অফিস), ৪৫ তোপখানা রোড, পুরানা পল্টনে এ আয়োজন করা হয়।
প্রথম পর্ব: সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মোঃ অলিউর রহমান, সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারপারসন, সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; এবং মিজানুর রহমান গ্রামসি, সাবেক পরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তফা নওশাদ জাকি, প্রেসিডেন্ট, ময়মনসিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ।
পত্রিকার সম্পাদক অশোক কুমার ধর এর সভাপতিত্বে এবং আয়োজন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সদস্য সচিব আজগর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন, সাইফুল ইসলাম মিরনসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।
দ্বিতীয় পর্ব: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের খাবার ও নামাজের বিরতির পর বিকাল ৩টায় শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা রাত ৯টা পর্যন্ত চলে। সকালের মতো এ পর্বেও সভাপতিত্ব করেন সম্পাদক অশোক কুমার ধর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাক হোসেন, প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছলেহ শিবলী), প্রধানমন্ত্রীর কার্যালয়।
আলোচনা সভায় সাংবাদিকদের প্রাপ্তি-অপ্রাপ্তি, পেশাগত চ্যালেঞ্জ, সফলতা ও ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাবের অভিযান: ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬