ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২২ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।

প্রস্তাবিত নতুন উপজেলায় রামরাইল, সুলতানপুর, বাসুদেব, সিঙ্গারবিল ও বরিশল ইউনিয়ন অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিষয়ে আপত্তি জানিয়ে তিনি এ আবেদন করেন।

রোববার (১ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আবেদনের কপি প্রকাশ করে বিষয়টি জানান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আবেদনে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণের মতামত, প্রত্যাশা ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তাঁর আবেদনটি সদয়ভাবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছেন।

তিনি আরও বলেন, জনগণের মতামত ও স্বার্থের প্রতিফলন ঘটুক প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তে।

এদিকে, পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনগণের মতামত, এলাকার ঐতিহ্য ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি পুনর্বিবেচনার বিষয়টি এখন আলো

Tag :
About Author Information

কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

Update Time : ০১:৪৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬