
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।
ছেলের বিয়ের জন্যে মেয়ে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান মা।।
ভোলার মনপুরায় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে হোন্ডা থেকে পড়ে মৃত্যুবরণ করেন এক গৃহবধূ।
রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বার হালটের পাকা সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
সোমবার সকাল ৯ টায় জানাযা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত গৃহবধূ হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী মনোয়ারা বেগম।
জানা যায়, রোববার রাতে ছেলের বিবাহ করার জন্য মেয়ে দেখতে গিয়ে হোন্ডা থেকে পড়ে যান গৃহবধূ। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে সোমবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মনজিল মোরশেদ জানান, দুর্ঘটনায় নিহত গৃহবধূকে হাসাপাতলে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, হোন্ডা দুর্ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Reporter Name 








