
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, ৮ সেপ্টেম্বর ২০২৬: ইংরেজি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম রাসেলের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। মরহুম রাসেলের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, দুঃসময়ে অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি মরহুম রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। মরহুম রাসেলের পরিবারের সদস্যরা এই মানবিক সহায়তার জন্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 

















