ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ ​

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৯ Time View
Print

এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে একটি তেলবাহী লরি ও বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। ​গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। লরি থেকে ড্রামে তেল নামানোর সময় অবৈধ কারবারে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ​মোঃ আনোয়ার হোসেন (৩৬): (লরি চালক/বিক্রেতা), পিতা- আছের আলী, সাং- শাকতোলা, থানা- শাহজাদপুর, সিরাজগঞ্জ। ​মোঃ এরশাদ হোসেন (৪৫): (তেল ক্রেতা), পিতা- ইদ্রিস আলী, সাং- চকবাবন, থানা- মান্দা, নওগাঁ। ​পুলিশ ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত ট্রাক-লরি এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ​লরি ভর্তি ডিজেল ৫১০০ লিটার। ​ড্রামে ভর্তি ডিজেল ১১০০ লিটার (বিক্রয়কৃত)।৬২০০ লিটার। ​ডিজেল বিক্রির ৫৫,০০০ টাকা। ​এই ঘটনায় গ্রেফতারকৃত দুজন ছাড়াও আরও দুইজনকে পলাতক আসামি করে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত তেল ও নগদ টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। ​আসামিদের আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ ​

মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ ​

Update Time : ১০:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬