ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২০০ Time View
Print

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
শুক্রবার (১ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকায় কাঁকনহাট খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ সাফিনা পার্ক ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফ আলীর নেতৃত্বে রাত ১২টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
তল্লাশির এক পর্যায়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬