ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে ৭ দফা দাবি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View
Print

শরীয়তপুর প্রতিনিধি:
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ও শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বরে পথসভা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও অবহিতকরণ সভা করেছে ১১ দলীয় ঐক্য, শরীয়তপুর জেলা শাখা। সভায় লংমার্চকে সামনে রেখে সাত দফা দাবি তুলে ধরেন ঐক্যের নেতারা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থাপনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার প্রচার ও গণমাধ্যম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কে এম মকবুল হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমির আবদুর রব হাশেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মানিক আহমদ উসমানী, এনসিপি শরীয়তপুরের সভাপতি ও আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণাঞ্চলীয় সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ খান, জেলা কোষাধ্যক্ষ মো. মাসুদুর রহমান এবং লেবার পার্টির সেক্রেটারি মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা গোলচত্বরের পথসভাকে কেন্দ্র করে সাত দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো—
১. গণভোটের গণরায় বাস্তবায়ন।
২. জুলাই গণহত্যার বিচার।
৩. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন।
৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ।
৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
৬. সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বরে অনুষ্ঠিতব্য পথসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কর্মসূচি সফল করতে তাঁরা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দাবিগুলো জনসমক্ষে তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান।
আয়োজকদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, পথসভাটি অনুষ্ঠিত হবে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের নাওডোবা গোলচত্বরে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে ৭ দফা দাবি ঘোষণা

Update Time : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬