ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার পল্লীতে অজ্ঞাত নারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৪ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার এলাকায় এক অজ্ঞাত ‘ভারসাম্যহীন’
(মানসিকভাবে অসুস্থ) নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্থানীয়দের ভাষ্যমতে, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে ঈদগাহ বাজারসহ আশপাশ এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন। তাকে প্রায়ই বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত। ভোরে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার পল্লীতে অজ্ঞাত নারীর মৃত্যু

সাতক্ষীরার পল্লীতে অজ্ঞাত নারীর মৃত্যু

Update Time : ০১:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬