ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৩৫ Time View
Print

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাপের ছোবলে নুর-মোহাম্মদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর-মোহাম্মদ উপজেলার সরাইদহ (উত্তরপাড়া) গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি ঘরের খামারে খেলছিল নুর-মোহাম্মদ। একপর্যায়ে সেখানে হাত দিলে একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার এপেক্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর চাচা আব্দুল মালেক বলেন, খামারে খেলতে গিয়ে সাপের কামড়ে আহত হওয়ার পর নুর-মোহাম্মদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, সাপে কামড়ানো অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়, পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি জানা গেছে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎

সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ

Update Time : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬