ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর বয়সী নারীর অভিযোগ: দীর্ঘদিন গৃহকর্মী হিসেবে আটকে রেখে নির্যাতন, মিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১২৮ Time View
Print

সাদ্দাম হোসেন মুন্না,স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন গৃহকর্মী হিসেবে আটকে রেখে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনে প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন কুমু বেগম (২৭) নামে এক নারী।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার ৬ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অবস্থিত মিরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কুমু বেগম দাবি করেন, ২০০৫ সালে মাত্র ৭ বছর বয়সে পরিবারহীন অবস্থায় তাকে ঢাকার কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর লতিফের বাসায় গৃহকর্মী হিসেবে নিয়ে যাওয়া হয়। শুরুতে স্বাভাবিকভাবে কাজ করানো হলেও পরবর্তীতে দীর্ঘ সময় বিনা পারিশ্রমিকে কাজ করানো হয় এবং বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, একপর্যায়ে গৃহকর্তা তার ওপর যৌন নির্যাতন চালান। ভয় ও নিরাপত্তাহীনতার কারণে তিনি এতদিন বিষয়টি প্রকাশ করতে পারেননি বলেও জানান।
কুমু বেগমের ভাষ্যমতে, তাকে একাধিকবার বাসার ভেতরে আটকে রাখা হয় এবং একবার টানা তিন দিন তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। এছাড়া বিয়ের বয়স হলে বিয়ের খরচ বহনের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা বাস্তবায়ন করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, ২০২৪ সালের ৩১ জুলাই তাকে কোনো আর্থিক সহায়তা বা নিরাপত্তা ছাড়াই চট্টগ্রামগামী একটি বাসে তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও দুই কন্যাও তার ওপর বিভিন্ন সময় মানসিক চাপ ও নির্যাতন চালাতেন।
এদিকে ভুক্তভোগীর পক্ষ থেকে পাঠানো একটি আইনি নোটিশে বকেয়া মজুরি ও ক্ষতিপূরণ বাবদ মোট ৮ লাখ ৮৪ হাজার টাকা দাবি করা হয়েছে। এর মধ্যে ১৯ বছরের বকেয়া বেতন হিসেবে ৬ লাখ ৮৪ হাজার টাকা এবং বিয়ের খরচ বাবদ প্রতিশ্রুত ২ লাখ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
কুমু বেগম জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তিনি প্রতারণা, বিশ্বাসভঙ্গ, নারী ও শিশু নির্যাতন, শ্রম আইন লঙ্ঘন এবং মানব পাচারসহ প্রযোজ্য আইনে মামলা করার উদ্যোগ নেবেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর লতিফ বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ।

২৭ বছর বয়সী নারীর অভিযোগ: দীর্ঘদিন গৃহকর্মী হিসেবে আটকে রেখে নির্যাতন, মিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Update Time : ১০:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬