ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১১১ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোর্টবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা রোকসানা বেগম (৩৫)।

অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত নারীর বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে একটি কালো পলিপ্যাকেটে রাখা ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার রোকসানা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পাচার, সংরক্ষণ ও বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু,

উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

Update Time : ০১:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬