ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সমুদ্র হঠাৎ টর্নেডোর তান্ডব,লন্ডভন্ড সুগন্ধা পয়েন্ট।

  • Reporter Name
  • Update Time : ১২:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৫ Time View
Print

এস এম জসিম ঃবিশেষ প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ আঘাত হেনেছে একটি টর্নেডো। মাত্র কয়েক মিনিটের এই প্রাকৃতিক দুর্যোগে সৈকতের পর্যটকসেবার জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আকস্মিক আঘাতে সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে টর্নেডোটি সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি সৈকতের একটি অংশে আঘাত হানে। পুরো ঘটনাটি তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী হলেও এর তীব্রতায় সৈকতে অবস্থান করা পর্যটকেরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, টর্নেডোটি সাগরের দিক থেকে উঠে এসে সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। এতে পর্যটকদের ব্যবহারের জন্য সৈকতে রাখা ৫২টি কাঠের চেয়ার এবং ৬১টি ছাতা ভেঙে যায়। আকস্মিক এ ঘটনায় ব্যবসায়ীদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু,

কক্সবাজার সমুদ্র হঠাৎ টর্নেডোর তান্ডব,লন্ডভন্ড সুগন্ধা পয়েন্ট।

Update Time : ১২:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬