ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়া সীমান্তে বিজিবি কর্তৃক ইয়াবাসহ ২ ইউপি সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫৯ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চন্দনপুরা ইউনিয়নের গয়ড়া কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। ​আটককৃতদের মধ্যে দুইজন জনপ্রতিনিধি (ইউপি সদস্য) থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটকরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ইউপি সদস্য মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭),একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কলারোয়া উপজেলায় কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য, নিজাম উদ্দীন (৩৮),একই উপজেলার কাদপুর এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

​বিজিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল এবং মাদক চক্রের ওপর বিজিবির সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছিল।এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ২১ বিজিবির একটি চৌকস দল শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই ৪ জনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যশোরের ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরো বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে মাদ্রাসা সুপারের এিশ লক্ষ টাকার বিনিময়ে গায়েবী নিয়োগ।

কলারোয়া সীমান্তে বিজিবি কর্তৃক ইয়াবাসহ ২ ইউপি সদস্য আটক

Update Time : ১২:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬