ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১২৬ Time View
Print

মোঃ পারভেজ, কালীগঞ্জ ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ( ১৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে শহরের মধুগঞ্জ বাজার ও মেইন বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা (প্রাঃ) হাসপাতালকে ২৫ হাজার টাকা, উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, সুমন ক্লিনিককে ৫০ হাজার, সিটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা
ধার্য্যপূর্বক আদায় করা হয়।

অভিযান কালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: মারুফ বিল্লাহ এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, শহরের বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

Update Time : ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬