ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৬১ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ নুর কবির (২২)। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ এর ব্লক-ডি/৪ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হোসেন।

র‌্যাব জানায়, নুর কবির একটি মাদক মামলায় আদালত কর্তৃক তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একইসঙ্গে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার

Update Time : ০১:২৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬