ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
Print

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে দিবসের বিশেষ টি-শার্ট ও ক্যাপ বিতরন, বর্নাঢ্য র্যালি এবং আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “সরকারী খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ”। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গনে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল আইনজীবী ও আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী এবং অতিথিদের মাঝে দিবসটির বিশেষ টি-শার্ট ও ক্যাপ বিতরন করা হয়।   এরপর সুসজ্জিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। ব্যান্ড দলের বাদকেরা পুরো র্যালিটি জাঁকজমকপূর্ণ করে তুলেছিল। র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা সাধারণ মানুষের বিচারিক অধিকার নিশ্চিতকরণে সরকারি আইনি সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন। গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান মিল্টন  বলেন, প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করে চরাঞ্চল ও দুর্গম এলাকার প্রান্তিক মানুষ যেন জানতে পারে যে সরকার তাদের জন্য বিনামূল্যে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রেখেছে। গলাচিপা চৌকি আদালতের সিনিয়র এ্যাড. আব্দুল খালেক মিয়া বলেন, আইন সবার জন্য সমান। অর্থের অভাবে কোনো বিচারপ্রার্থী যেন আদালত থেকে ফিরে না যায়, তা নিশ্চিত করাই এই দিবসের সার্থকতা।  উপজেলা আইনজীবী প্রতিনিধি ও সিনিয়র এ্যাড. রাইসুল ইসলাম জাহিদ তিনি আইনজীবীদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, শুধু প্রচার প্রচারনাই সীমাবদ্ধ নয় সাধারন মানুষকে সচেতন করাই হবে আজকের মূল লক্ষ্য এবং আইনি সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করতে বার ও বেঞ্চের সমন্বয় অত্যন্ত জরুরি। মো. জিল্লুর রহমান অফিসার ইনচার্জ, গলাচিপা থানা তিনি পুলিশের পক্ষ থেকে সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, থানায় আগত অসহায় মানুষদের আইনি পরামর্শ ও সহায়তা কেন্দ্রে পৌঁছাতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারি আইনি সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রমের প্রসারে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে’—এই লক্ষ্য নিয়েই সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠন করেছে। অসহায়, দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের আইনি অধিকার সুরক্ষা দিতে আদালত সর্বদা বদ্ধপরিকর। অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী, আইনজীবী সহকারী, আদালতের কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আসা বিচারপ্রার্থী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ ​

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

Update Time : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬