ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম্বা মাইজবিলায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে স্কেভেটর ও ডাম্পার জব্দ!!

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১২১ Time View
Print

চট্টগ্রামের লোহাগাড়ায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরম্বা মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্বে এলাকায় এ অভিযান পরিচালনা করে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভূঁইয়া। অভিযানকালে বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, উপজেলার চরম্বা মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্বে এলাকায় রিজার্ভের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটছিল প্রভাবশালীরা। এলাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পার ও স্কেভেটরটি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মাটি কাটার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

চরম্বা মাইজবিলায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে স্কেভেটর ও ডাম্পার জব্দ!!

Update Time : ০৯:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬