ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জীবননগর‌ সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌,স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে সাতজনকে জোরপূর্বক পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুজনের খোঁজ মিললেও বাংলাদেশে ঢুকেই নিরুদ্দেশ বাকি পাঁচজন।বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে জীবননগরের কোনো এক সীমান্ত দিয়ে ওই সাতজনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। বিএসএফ কর্তৃক পুশইন করা ব্যক্তিরা হলেন- খুলনা জেলার ডুমুরিয়ার দেয়ারলাক গ্রামের আমিনুর রহমান ও তার ছেলে খলিলুর রহমান। বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি।পুশইন হওয়া দুজন জানায়, বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না। তাদের বক্তব্য অনুযায়ী পাটোয়ারী নামে কোনো এক সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে।আমিনুর রহমান জানান, প্রায় আড়াই বছর আগে কাজের খোঁজে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে তাদেরকে সীমান্ত দিয়ে বিএসএফ জোরপূর্বক পুশইন করে। পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে ভাগ হয়ে সীমান্ত পার হয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় বিএসএফ।তিনি আরও বলেন, আমরা মোট সাতজন ছিলাম। বাংলাদেশে ঢোকার পর বিজিবির কারো সঙ্গে আমাদের দেখা হয়নি। নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা একেকজন একেক দিকে ছড়িয়ে পড়েছি।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে জীবননগর সীমান্ত দিয়ে ২ জন বেরিয়ে এলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, চোখ বেঁধে ভারতীয় পাটোয়ারী সীমান্ত দিয়ে আমাদের সাতজনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম কালবেলাকে বলেন, পুশইন নিয়ে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। ভিডিওতে দেখা ওই দুই ব্যক্তির ভাষ্যমতে পাটোয়ারী সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে। কিন্তু ৫৮ বিজিবি নিয়ন্ত্রিত এলাকায় ভারতীয় অংশে পাটোয়ারী নামে কোনো গ্রাম নেই। তাছাড়া ওই দুজনকেও খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি যাচাইবাছাই চলছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার রাজ-পানসি-সোনারগাঁও রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জীবননগর‌ সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

Update Time : ০২:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬