ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৪৪ Time View
Print

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর:

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনা এবং ওসি ডিবি-১ মোঃ আব্দুল কাইয়ুমের তত্ত্বাবধানে এসআই শাহজাহানের নেতৃত্বে বুধবার (৭ মে) রাত আনুমানিক ১০টার দিকে মেলান্দহ উপজেলার পশ্চিম ব্রাহ্মণপাড়া আমতলা বাজার মোড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল বাসেদ ওরফে বাসেদ ডাক্তার (৫৫) নামের এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভেতর থেকে নীল রঙের বায়ুনিরোধক পলিথিন জিপারে রাখা ১৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১৫.১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৫ হাজার ৩০০ টাকা।

আটককৃত ব্যক্তি মেলান্দহ উপজেলার আদিয়ারপাড়া এলাকার মৃত তৈয়ব আলী আকন্দের ছেলে বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি পলাতক আসামী মোঃ শাহজাহান সোজার কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করেছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেলান্দহ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত।

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০১:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬