ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪২ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়াশাল ইউনিয়নের পাকা গ্রামে পুকুরের মাছ মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাকা গ্রামের একটি পুকুরের মাছ মারাকে কেন্দ্র করে এই বিরোধ , দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল।

আজ দুপুরে এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের বর্তমান অবস্থা:
সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে দেশীয় অ,স্ত্রের আ,ঘাত রয়েছে,
তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

“পুকুরের মাছ নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানা পুলিশ।

এদিকে পুনরায় সংঘর্ষ এড়াতে পাকা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন

ঝিনাইদহে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

Update Time : ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬