ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৬ Time View
Print

মোঃ মিজানুর সরকার প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা সেতু পূর্ব এলাকায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্ধারিত বিভিন্ন মাঠ ও খালি জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণের জন্য নির্ধারিত স্থানে এসব গাছের চারা রোপণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত এলাকাজুড়ে সারিবদ্ধভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে। প্রতিটি চারার পাশে পরিচর্যা ও শনাক্তকরণের জন্য নম্বরযুক্ত চিহ্নও রাখা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পরিবেশের উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নির্মল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “যমুনা সেতু এলাকায় ১০ হাজার গাছের চারা রোপণ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। রোপণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমরা সচেষ্ট আছি থাকব।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ।

টাঙ্গাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ

Update Time : ০১:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬