ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২ Time View
Print

ব্যাটারি উদ্ধার ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের সদস্যরা। এ সময় চুরি যাওয়া একটি ১২ ভোল্টের সোলার ব্যাটারি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পের বি/০৩ ব্লকের ৮৯-এ শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বি/০৩ ব্লকের মো. ইসমাইল (১৯), এ/০৪ ব্লকের মো. এনাম (২৯) ও এ/০৫ ব্লকের মো. ফয়সাল (২৪)। এপিবিএন সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে ক্যাম্পের এ/০৫ ব্লকের বাসিন্দা মো. আয়ুবের বসতঘর থেকে দেশ শক্তি ব্র্যান্ডের ১২ ভোল্টের একটি সোলার ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার সকালে এপিবিএন ক্যাম্পে অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জানা যায়, চুরি যাওয়া ব্যাটারিটি মো. ফয়সালের বসতঘরে রয়েছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজন বি/০৩ ব্লকের মো. ইসমাইলের বসতঘরের সামনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে এপিবিএনের বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং ফয়সালের বসতঘর থেকে চুরি যাওয়া ব্যাটারিটি উদ্ধার করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় ২২ অক্টোবর মামলা নম্বর ৮২ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮০/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নাটোরে বাগাতিপাড়ায় ২৪ ঘণ্টায় শেয়ালের কামড়ে ১১ জন আহত

টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

Update Time : ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬