ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০২:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২৬ Time View
Print

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ দামুড়হুদা দর্শনা থানাধীন মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে,সোমবার ( ২০ এপ্রিল) নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল ইসলাম,রাকিবুল ইসলাম রাসেল তত্ত্বাবধানে একটি রেইডিং টিম চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার শান্তি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাঁজা সেবন ও সংরক্ষণের ১০০ গ্রাম গাঁজা রাখার অপরাধে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শান্তি পাড়া এলাকার (৪নং ওয়ার্ড)বাসিন্দা এবং তার পিতা মৃত শওকত ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম। তিনি ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

Update Time : ০২:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬