ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎দুর্গাপুরে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:২০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১১৩ Time View
Print

মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার,রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুতের মেইন লাইন থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ শ্রমিকের।
২১ জুন ( রবিবার) দুপুরে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিলে জল মোটরে সংযোগ দিয়ে পুকুরে পানি সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
‎নিহত ওই শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩২)। সে চুক্তিভিত্তিক শরীফ ডাক্তার নামের এক পল্লি চিকিৎসকের পুকুর দেখা শোনা করতেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, যুগিশো আঙরার বিলে একটি পুকুরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লিবিদ্যুৎ। ওই লাইন থেকে বিভিন্ন পুকুরের বিদ্যুৎ সংযোগ টেনে অনেকেই জলমোটর দিয়ে পুকুরে পানি সেচের কাজ চালায়।
‎রবিবার দুপুরে শরিফ ডাক্তার নামের এক ব্যক্তির পুকুরে মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে জল মোটরের সাহায্যে পুকুর পানি সেচ দিচ্ছিলেন শ্রমিক জাহাঙ্গীর। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।

‎দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ওই শ্রমিকের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হাতের আঙুল সকেটের ভিতর গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। ওসি বলেন, পরিবারের কোন অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন

‎দুর্গাপুরে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ শ্রমিকের মৃত্যু

Update Time : ১২:২০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬