ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১১৮ Time View
Print

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজালাল মাস্টার।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. নাজিম উদ্দীন, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মণ্ডল এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কিরণ, সদস্য আলেয়া খাতুন, আম্বিয়া খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, আটঘরিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া মাজপাড়া দাখিল মাদরাসা শ্রেষ্ঠ বক্তার সম্মাননা লাভ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬