ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৯ Time View
Print

মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার,রাজশাহী:

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর অপপ্রচার, গুজব ও চরিত্র হনন মূলক কর্মকাণ্ড প্রতিরোধে, আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর দূর্গাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং একটি সুস্থ, নিরাপদ ও ইতিবাচক সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর ও অপপ্রচার প্রতিরোধে বিদ্যমান আইনি কাঠামোর আওতায় থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন,
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর অপপ্রচার, গুজব ও চরিত্র হনন মূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, অপপ্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী সবাইকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে।

আলোচনায় রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। একই সঙ্গে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা উচিত নয়। ভুয়া আইডি, ডিপফেক প্রযুক্তি ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।
আলোচনায় আরও বলা হয়, পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে দেশের সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সোশ্যাল মিডিয়া সাংবাদিক , গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, এস এম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, গোলাম মোর্তুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র

দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা

Update Time : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬